ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে -বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
তিনি আরোও বলেন ত্রিশালে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ব্যাপক উন্নতি হবে। কিছু দিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকা দৃশ্যমান হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন। তিনি ত্রিশালসহ মাদক মুক্ত দেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ত্রিশাল ইতোমধ্যেই উন্নত উপজেলা হিসাবে স্বীকৃত, আধুনিক ত্রিশালের উন্নয়ন আপনাদের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমানের হাত ধইে হবে। তিনি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী বিনির্মাণে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে রাশেদুল ইসলাম হল রুমে মতবিনিময় সভায় ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে ডাঃ লিটন এমপি বলেন আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জাতির স্বার্থে ত্রিশালবাসী দুই হাজার একর জমি দিয়ে সকল সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে । এমপি লিটন বলেন ত্রিশালবাসী বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রেও জমি দিয়ে ভূমিকা রেখেছে । বিমানবন্দর ত্রিশালবাসীর প্রানের দাবি এক্ষেত্রেও সকল সহযোগিতা করবে ।
উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাহিদুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খালিকুজ্জামান সবুজসহ বিভিন্ন বিভাগের প্রধান সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন