দোহারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল।

প্রবাসী শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার জানান, বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘরের বারান্দার গ্রিল কেটে এক ডাকাত প্রথমে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে প্রধান ফটক খুলে দিলে আরও কয়েকজন ডাকাত ঘরে ঢোকে। এ সময় বাইরে আরও কয়েকজন ডাকাত পাহারায় ছিল।

তিনি জানান, ঘরে প্রবেশ করেই ডাকাতরা তাঁর ১৪ বছর বয়সী ছেলে মাহিমের হাত বেঁধে ফেলে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ ভরি রূপা, নগদ এক লাখ টাকা, একটি মোবাইল ফোন এবং বিদেশ থেকে আনা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন