কালিয়াকৈরে স্কুলের রেলিং ভেঙে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যালয়ের দ্বিতীয় তলার রেলিং ভেঙে নিচে পড়ে পাপ্পু (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চাপাইর স্কুলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পাপ্পু উপজেলার চাপাইর পশ্চিমপাড়া এলাকার মো. সাজু মিয়ার ছেলে। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে অবস্থানকালে পাপ্পু দ্বিতীয় তলার রেলিংয়ের কাছে গেলে হঠাৎ রেলিংটি ভেঙে যায়। এতে সে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের চক্রবর্তী কেপিজি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন দুর্ঘটনায় সহপাঠী ও বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প বয়সে একজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি কার্যালয়ে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন