এমপি নুসরাতের গ্রামের বাড়িতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে এনসিপির মশাল মিছিল

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যােতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে শহরের বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা এনসিপি’র সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম সদস্য সচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রশক্তি’র আহ্বায়ক আবু আহমেদ শের শাহ, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি, মুনসুর হেলাল প্রমুখ। এ সময় এনসিপিসহ শহর, সদর ও জেলা এনসিপি’র বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

প্রসঙ্গত, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ পুড়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন