সিরাজগঞ্জের রায়গঞ্জে চোলাইমদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির বসতবাড়ি থেকে পাঁচ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোহাম্মদ সোহেল রানার ছেলে মো. সেলিম রহমান (২৪) এবং লক্ষীকোল উত্তর ধামাইনগর গ্রামের মৃত মঙ্গল মাঝির ছেলে শ্রী নিরঞ্জন মাঝি (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিরঞ্জন মাঝির বসতবাড়ি থেকে পাঁচ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পদ্মা সেতুর টোলপ্লাজায় নাশকতার মামলা, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীসহ ৪ জন গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন