আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি) বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পিত গুজব ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে চোরা গুপ্তা অগ্নি সন্ত্রাসের পুরনো খেলায় মেতে উঠেছে। তাদের লক্ষ্য একটাই – দেশকে অস্থিতিশীল করা। তিনি বিপথগামীদের এই অন্যায় পথ পরিহারের আহ্বান জানান।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির আয়োজনে মাদক ও অগ্নি সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার দুপুরে আপনি খুব মিসিং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক হাসনাত জামান সাগরের সভাপতিত্বে ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব সৈয়দ মোঃ মজনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মহানগর আহ্বায়ক মোঃ আলী আকন্দ রিপন, দক্ষিণ জেলার সদস্য সচিব মুশফিকুল হক তপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, ইঞ্জিনিয়ার মোঃ শাজাহান, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ, আসাদুজ্জামান নবীন।
এ ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক কেএমএ জব্বার, মাহমুদুর রহমান সুজন, ইয়াসিন আহমেদ টুটুল, শাহ মোঃ সেলিম, হুমায়ুন কবির আকন্দ, আতিকুল ইসলাম মিল্টন, শুকুর মাহমুদ, আহসান হাবীব কাঞ্চন, আখতারুজ্জামান সেলিম, সুলতান আহমেদ, তাইজুদ্দিন মেম্বার, ওমর ফারুক, মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা আনন্দ, মাসুদ, খোকন, পাপ্পু, রুবেল, নয়ন ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এইসব অপতৎপরতা বন্ধ না করলে দেশবিরোধী চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর সর্বদা প্রস্তুত।
পড়ুন : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সঞ্চিতা


