মনোহরদীতে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার সমস্যা শুনলেন স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা সরাসরি শুনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘Baseline and Feasibility Assessment of Union Level Health Facilities and Community Clinics in Bangladesh for Preventive and Primary Care’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কর্মশালায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় তাঁরা সেবার মান, চিকিৎসক ও জনবলসংকট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার বিষয়গুলো নিয়ে মতামত দেন।

স্বাস্থ্য সচিব অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রান্তিক মানুষের বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করা প্রয়োজন। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও সহজলভ্য ও কার্যকর করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য সচিব উপজেলার ভাগবের সুন্দর আলী মেম্বার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএমএন মিজানুর রহমান, জাপানের কিউশু ইউনিভার্সিটির রিসার্চ কনসালট্যান্ট পার্থ প্রতিম ঘোষ এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান।

এ ছাড়া কর্মশালায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন