এ দেশের মাটিতেই আমাদের কবর হবে, ফ্যাসিবাদের জায়গা হবে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ডিসেম্বরে পালাতক হাসিনা ও তার নেতারা আসার ঘোষণা দিয়েছে। আমরাও দেখতে চাই তারা কিভাবে আসে। আমাদের এদেশে থাকতে হবে। এদেশের মাটিতে কবর হবে। হিন্দুস্থানে যারা পালিয়েছে তাদের কবর হবে বলে মনে হয় না। হয়তো তাদের মৃত্যু হলে সেখানে পুড়িয়ে ফেলতে হবে। আমি বিশ্বাস করি এদেশে ফ্যাসিবাদের কোন জায়গা হবে না।

তিনি ১৪ নভেম্বর শনিবার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া এলাকায় সত্তার খালের উপর শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফটিকছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের সভাপতিত্বে এবং হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবন ও জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জিকুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম।

বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব ফিরোজ আহমদ, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান, রাউজান উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান মজুমদার, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুছলেহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল, সৈয়দ কামাল উদ্দিন, এস এম ইউসুফ, রাউজান উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন, রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহাজান শাহিল, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র বিএনপির সদস্য এসএম আজিজুল্লাহ, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র বিএনপির সদস্য মো. আশরাফ, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বাহাদুর, খিরাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল করিম, আকবর হোসেন, সাবু সিকদার।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, ফটিকছড়ি কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিএনপি নেতা আবুল কাসেম, একরাম মিয়া, মোহাম্মদ আলী সুমন, মাস্টার হুসাইন আলমগীর, কে এম আজগর চৌধুরী, বেলাল উদ্দিন, করিম উদ্দিন রেজভী, সোলাইমান, জসিম উদ্দিন, জহুর মেম্বার, প্রকৌশলী ইলিয়াছ, জসিম চৌধুরী, মইনুদ্দিন বিপুল, ওমর ফারুক, সালাউদ্দিন হৃদয়, জেলা ছাত্রদলের নেতা এস এম নেওয়াজ, ফোরকান বিন সোলাইমান, বিএনপি নেতা জাগের হোসেন, আবুল বশর ও জয়নাল, যুবদল নেতা মঞ্জু, কৃষক দলের নেতা ফরিদুল আলম, আবছার আলমগীর, ওসমান গণী, নজরুল ইসলাম, লোকমান, হোসেন, স্বেচ্ছাসেবক দলের শফি, দিদার, তসলিম, গিয়াস। প্রধান অতিথি আরো বলেন, শহিদ সালাউদ্দীন কাদের চৌধুরী রাউজানের মানুষের একটি আবেগ ও অনুভূতির নাম। তাঁর নামে একটি সেতু নির্মাণের মাধ্যমে দুই উপজেলার সেতুবন্ধন রচিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, আমার রাজনৈতিক আদর্শ শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। আমি কোনদিন এমপি হতে পারবো চিন্তা করিনি। কারণ আমার আসনে নির্বাচন করতেন আমার রাজনৈতিক আদর্শ শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী।

এর আগে সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সরোয়ার আলমগীর “শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী” সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নেয় ১১০০ শিক্ষার্থী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন