জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পাওয়া বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বিশেষ প্রক্রিয়ায় এটি নিষ্ক্রিয় করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে সন্ধ্যায় গেইটপার রেলওয়ে ওভারপাসের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। রেলওয়ে ওভারপাসে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে সেটি নিষ্ক্রিয় করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন