সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় তদবিরবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার দ্বিয়ার বৈদ্যনাথ গ্রামের বজলুর রশিদ লিটন (৪৭) ও খোকশাবাড়ি ইউনিয়নের মো. হায়াত আলী (২৮)। তাঁরা দুজনই বিএনপির কর্মী বা সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, হায়াত আলীসহ দুজনেই তাঁর কাছে দাবি করেছেন, এক পরিচিত ব্যক্তির নিয়োগ পরীক্ষা দেখতে তারা পুলিশ লাইন্স মাঠে গিয়েছিলেন। তদবিরের উদ্দেশ্যে যাননি। তবে হায়াত আলী ও ফজলুর রশিদের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ওসি মো: রাকিবুল ইসলাম বলেন, অভিযোগকারী না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আপাতত কোনো মামলা হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে রোববার তাঁদের আদালতে পাঠানো হবে। শুনেছি তারা বিএনপির সমর্থক বা নেতাকর্মী। কোন পদে আছে, অভিযোগকারী পেলে অবশ্যই সে বিষয়টিও খতিয়ে দেখা হতো।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


