রাশিদুল হাসানের “কিছুতেই আসে না রে ঘুম”

নির্ঘুম রাত কাটাচ্ছেন কণ্ঠশিল্পী রাশিদুল হাসান। কিছুতেই তার ঘুম আসছে না। যদিও এতে তার ভক্ত-শ্রোতার চিন্তার কিছু নেই। কারণ তাদের জন্যই তিনি ঘুমহীন! এটি তার একটি নতুন গানের শিরোনাম- কিছুতেই আসে না রে ঘুম। শিল্পীর কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন জি এম রহমান রনি। এই মিউজিক্যাল ড্রামায় অভিনয় করছেন হৃদয় আহমেদ বাবু, নাদিয়া, অচিন্ত্য সরকার এবং রানি সরকার। মিউজিক্যাল ড্রামা পরিচালনা করেছেন রাশিদুল হাসান নিজেই।

আগামী ১৯ নভেম্বর গানটি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাসান মিউজিক থেকে প্রকাশ হবে। রাশিদুল হাসান বলেন, ‘গানটির শিরোনাম শুনলে অনেকেরই মনে হবে এটা তাদের গান, যাদের ঘুম আসে না। কিন্তু বিষয়টি তেমন না। গানটি সবার জন্য। আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে।’

উল্লেখ্য রাশিদুল হাসান নিয়মিত নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করছেন। তার প্রকাশিত গানের সংখ্যা তিরিশ ছাড়িয়ে। সর্বশেষ তার চ্যানেলে প্রকাশ হয় লিখব না আর গান। এর আগে তার গাওয়া জীবনে চাইলা যারে, আল্লাদী, যাবজ্জীবন দুঃখ, কলিজাতে টান লাগে, তোমার প্রেম আগুনে, লাভ মানে ভালোবাসা, থাকলে দূরে মনটা পোড়ে, অচিনপুর, বুঝলি না রে মন, ভালোবাসার মানে, এক জীবনে, আকাশে মেঘ জমেছে, হৃদয়ের ক্যানভাস প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : কেরালা চলচ্চিত্র উৎসবে ‘বনলতা সেন’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন