মেহেরপুর বিএনপির গণমিছিল ও সমাবেশ

মেহেরপুরের মুজিবনগরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়ে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার থেকে গণমিছিলটি বের হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

পরে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির ও সাবেক ছাত্রনেতা আহমেদ রাজীব খান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে রাজপথে ছিলেন, প্রয়োজনে আবারও রাজপথে থাকবেন। কেউ কেউ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সুযোগ-সুবিধা দিচ্ছেন, যা বরদাস্ত করা হবে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের সুযোগ-সুবিধা দিচ্ছেন, তাদের প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশাসন এখনো নিরপেক্ষ ভূমিকা পালন না করলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।

গণমিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন