ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম গ্রেডের ৫টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে ডিএসসিসির অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ২০২৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
১. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার ১৩টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বা সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
(বিভাগ: নাক-কান-গলা ২টি, ব্লাড ব্যাংক ১টি, চর্ম ও যৌন ২টি, বহির্বিভাগ ও ইনডোর ৬টি, জরুরি বিভাগ ২টি)
২. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (প্যাথলজি) ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: ডেন্টাল সার্জন ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি কর্মকর্তা ৬টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পশু চিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা: ৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
আবেদন ফি: নবম গ্রেডের সব পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর, ২০২৬ বিকাল ৫টা।
পড়ুন:ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ইমি/


