সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা—ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এই বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এই আদেশ কার্যকর হবে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের সামরিক চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাঁদের দুজনের বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও, চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরেও সরকার কোনো সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করার ক্ষমতা রাখে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন: তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে (ঢাকা সেনানিবাস) সংযুক্ত থাকা এই কর্মকর্তার আদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট রুলস এবং আর্মি রেগুলেশনের সংশ্লিষ্ট বিধিমালা (৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ)) অনুযায়ী বরখাস্তের কথা বলা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম: ঢাকা সেনানিবাসের সেনা কল্যাণ সংস্থায় কর্মরত এই কর্মকর্তাকেও একই আইনের ধারা ও বিধিমালার আওতায় সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

পড়ুন : রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল-স্বপ্নার আপিল শুনানি শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন