জামালপুরে এক তরুনীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুনী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (১৪) তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এঘটনা জানাজানি হলে ২৫ ডিসেম্বর ওই তরুনীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল রানার উপস্থিতিতে ১৬ বছর পর সোমবার রায় ঘোষণা করা হয়।
রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


