নামজারির ফাইল আটকে ঘুষ দাবি, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযান

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কনেশ্বর ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদক শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, গত ১ নভেম্বর কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে ‘নামজারিতে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিলেন তহসিলদার’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি দুদকের নজরে এলে সোমবার অভিযান পরিচালনা করেন শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।

শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, ‘নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত’ এমন শিরোনামে কয়েকটি সংবাদ আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। এ সময় আমরা ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলেছি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। এখন পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

এদিকে অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন