উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ

পদের নাম

বিজ্ঞাপন

ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।Advertisement

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ক্ষুদ্রঋণ কার্যক্রম (ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ঋণগ্রহীতা নির্বাচন) সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, শাখা পর্যায়ের বাজেট প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক। দল পরিচালনা ও কার্যকর যোগাযোগের দক্ষতাও থাকতে হবে।   

চাকরির ধরন ও কর্মস্থল 

চাকরির ধরন: প্রজেক্ট স্টাফ (ফুল টাইম)।

কর্মস্থল: ঢাকা (ব্র্যাক ফিল্ড অফিস)।

নির্বাচিত প্রার্থীকে একটি শাখার সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।

—নির্বাচিত প্রার্থীকে একটি শাখার সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।

পড়ুন:শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ পদে চাকরি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন