রাজধানীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মিরপুরে আবারও তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিত করার প্রতিবাদের অংশ হিসেবে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে চলা এই আকস্মিক আন্দোলনের ফলে ওই এলাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের।
মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে, এ সময় অনেক পোশাক কারখানার শ্রমিকরা বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
শ্রমিকদের এই হঠাৎ সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে।
পড়ুন:সাঈদ খোকন গ্রেপ্তার
ইমি/


