ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’—ত্রিশাল শাখার উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম।

​দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা ​এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ নবাব আলী জানান, পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।

​উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।

কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ​ডা. আনিসুর রহমান, ​ডা. মারিয়া তাসনিম, ​ডা. শাকিলা জামান,
​ডা. মোঃ মনিরুজ্জামানসহ আরও বিশেষজ্ঞ চিকিৎসকগন।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন