আখাউড়ায় ক্যামব্রিজ ইংলিশের পাঁচ স্তরের আন্তর্জাতিক পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ইংলিশের পাঁচ স্তরের আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আনন্দঘন পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরীক্ষার স্তরগুলো হলো—স্টার্টার্স (Starters), মুভার্স (Movers), ফ্লায়ার্স (Flyers), কে-ই-টি (KET) ও পিইটি (PET)। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা মূল্যায়ন কার্যক্রমের আওতায় এসব পরীক্ষা নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির দাবি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজই একমাত্র প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ ইংলিশের এই পাঁচ স্তরের আন্তর্জাতিক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ফলে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করতে স্থানীয় শিক্ষার্থীদের আর দূরের শহরে যেতে হচ্ছে না।

পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। এ সময় অভিভাবকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকেরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের মূল্যায়নের সুযোগ তৈরি করবে।

পরীক্ষা পরিচালনা করেন ক্যামব্রিয়ান ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন রাজন। তিনি বলেন, ছোটবেলা থেকেই পরিকল্পিতভাবে ইংরেজি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা গড়ে তুলতে হবে। ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষাগুলো আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি করে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও বৈশ্বিক যোগাযোগে সহায়ক হবে।

আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক হাজারী বলেন, ‘আমাদের লক্ষ্য আখাউড়ার শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়েই আন্তর্জাতিক মানের শিক্ষা ও মূল্যায়নের সুযোগ করে দেওয়া। আমরা চাই, এখানকার শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।’

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখা ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন