ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক আরিফ বিল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, রেলওয়ে কলোনিতে অবৈধ বসবাস উচ্ছেদ এবং সেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে চলমান টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, সাধারণ যাত্রীদের ভোগান্তি নিরসন এবং রেলওয়ে স্টেশনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা আতিকুর রহমান (আপেল), সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন, আহমদুল্লাহ খান জুবায়ের, সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, আল-আমিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন