চারঘাট প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী তফসিল প্রকাশ করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাহিদুল ইসলাম।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রেসক্লাবের সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২২ নভেম্বর সদস্য যাচাই-বাছাই ও ভোটার তালিকা তৈরি করা হবে।

আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একই দিন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর এবং ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা চলবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে, প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনবিধি অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হবে। বৈধ সদস্যরা ভোট প্রদান ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

এছাড়া সদস্য ফরম ও মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২ নম্বর কক্ষ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

পড়ুন : হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ

সা./

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন