সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের গহীন অরণ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল বনদস্যু ডাকাতির উদ্দেশ্যে শরবতখালী খাল সংলগ্ন গহীন বনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে বনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা এবং ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে সুন্দরবনে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সরকারের সুস্পষ্ট নির্দেশনা এবং সকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন : হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন