মেহেরপুরে পৃথক স্থানে ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে ৩টিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর)আনুমানিক রাত ১টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মধ্যে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বলতলা ব্রিজ ও চেয়ারম্যানপাড়া এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো ৩টি বোমা সদৃশ বস্তু রেখে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে আরও ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো সেখানে রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। উদ্ধার করা এসব বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

পড়ুন : আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন