‎সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের সদর শাখার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। নিচে তাকিয়ে ব্যাংকের ফটকে আগুন জ্বলতে দেখে চিৎকার করে সবাইকে ডাকেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে পানি দিয়ে আগুন নেভান।
‎
‎তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে একটি বিদ্যুতের তার পুড়ে যাওয়া এবং আগুন ধরানোর বোতলের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
‎
‎সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : নেত্রকোনার অতিথপুর স্টেশনে আগুন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন