নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ঠিকাদাররা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলীর অফিস রুমে কথা বলার একপর্যায়ে ঠিকাদার মিঠু শেখ তাঁর ওপর হামলা চালান। এ সময় বক্তারা অবিলম্বে মিঠু শেখকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা ঠিকাদার মোক্তার হোসেন, হাসান ইমাম লিটন এবং প্রবীণ গুহ রিন্টু। বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাশত করা যায় না। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দায়িত্ব পালনকালে মারধর ও প্রাণনাশের হুমকির বিষয়টি উল্লেখ করেছেন।

প্রতিবাদ সমাবেশে অধিদপ্তরের অন্যান্য ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন