মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দুবাইপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আতিকুর রহমান। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আতিকুর রহমান আতিক উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি তৎকালীন ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শরফ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুর রহমান অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সন্তানদের বিয়েতে আর্থিক সহযোগিতা এবং ঘর নির্মাণে সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে ভূমিকা রেখে আসছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়নেও তাঁর সহযোগিতা রয়েছে।
বিশেষ করে কাঁঠালতলী বাজার থেকে শিমুলিয়া, চুকারপুঞ্জি, শেওরাডিগা ও তেরাকুড়ি এলাকার সড়কের খানাখন্দ সংস্কারে তাঁর অর্থায়নে কাজ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব উদ্যোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্প্রতি তাঁর কর্মী-সমর্থকদের আগ্রহ ও চাপের মুখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আতিকুর রহমান আতিক। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে নানা মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আতিকুর রহমানকে নিয়ে দক্ষিণ ভাগ উওর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের কর্মি সমর্তকদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হবে দু এক দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন আতিকুর রহমান শুভাকাঙ্ক্ষী জুয়েল আহমদ ও শাহিন আহমদ। ১৭ নভেম্বর রাতে আতিকুর রহমান এর নিজ বাসভবনে হাজী আশরাফ হোসেন সভাপতিত্বে ইউনিয়নের ৯ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায় লোকজনদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচন নিয়ে করনিও এ বিষয়য়ের উপর ব্যাপক আলোচনা হয়।
পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার


