বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং পরবর্তীতে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের সাথে সাক্ষাত করে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন জুনায়েদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি অমল চক্রবর্তী, কার্যকারী সভাপতি আবদুল রাশিদ, সহ-সাধারণ সম্পাদক কাইকুবাদ নূর বাদল ও শ্যামল কুমার আচার্য এবং সাংগঠনিক সম্পাদক নায়ক হেলাল,মহিলা বিষয়ক সম্পাদিকা চম্পা সহঅন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল হায়দার জসিম এবং সাধারণ সম্পাদক লাবলু উকিল কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ জেলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ‘যাত্রা শিল্প’ রক্ষায় এবং এর মানোন্নয়নে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও ঐতিহ্যবাহী এই শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখতে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার


