সিরাজগঞ্জে আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর বিশাল বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে মুলিবাড়ী চেকপোস্ট, সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দে ফিরে এসে শোডাউনটি শেষ হয়।

​কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ তারিখের কর্মসূচি জনগণকে সাথে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​বিএনপি নেতারা জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

বিজ্ঞাপন

পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন