‎চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪; আটক চালক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের বাসের ধাক্কায় ১৪ জন নেতাকর্মী আহত হয়েছে। ১৮ নভেম্বর (বুধবার) রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬জন চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।
‎
‎দুর্ঘটনায় জড়িত বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-ছ ১১-২১৪৮। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।
‎
‎এ বিষয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কর্ণফুলী শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা এম মাঈন উদ্দীন বলেন, “দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতাকর্মীদের ধাক্কা দেয়। আহতদের মধ্যে ছয়জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি নিজেও এখন হাসপাতালে অবস্থান করছি।”
‎
‎তিনি আরও জানান, কলেজ বাজার সাউথ হাসপাতালে ৬ থেকে ৮ জন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
‎
‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত-তা পুলিশ খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন