মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বহুল আলোচিত এই মামলার রায় পড়ার শুরুতে এ তথ্য জানিয়েছেন।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’’
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, বিচারকরা তা খতিয়ে দেখছেন।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় বেলা ৩টায় বহুল প্রতীক্ষিত রায় পড়া শুরু করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় দেওয়া হচ্ছে।
গাম্বিয়া বলেছে, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করা সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারের। বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যা, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।
জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন বলেছে, ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আজ আইসিজের যুগান্তকারী রায়ের অপেক্ষায় রয়েছেন। এই রায় তাদের ন্যায়বিচারের কাছাকাছি নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফেরার পথ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তারা।
সরাসরি সম্প্রচারিত হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য আরও অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন