খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

খাগড়াছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ বান ঢেউটিন ও নগদ ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সদস্য মোশাররফ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর কলাবাগান এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পরিবহন শ্রমিক হত্যাসহ সহিংসতার প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন