ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ঘরের জানালা ভেঙে ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির জানালার গ্রীল ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। বুধবার গভীর রাতে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে প্রবাসী বাছির মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রবাসী বাছিরের বাতিজা মো. আশরাফুল জানান, বাছির মিয়া দুই যুগের বেশি সময় যাবত সৌদি আরব প্রবাসী। তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, তার বাড়িতে স্ত্রী ও তিন সন্তান বসবাস করেন। প্রতিদিনের মতো বাছিরের স্ত্রী রাত আনুমানিক ১০টার দিকে ঘুমিয়ে যান। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের জানালা ভেঙে চোর ঢুকে। চোর ঘরে আলমারিতে রাখা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া স্বর্নলংকারের মূল্য ২০ লাখ টাকা। এর কিছুক্ষণ পর আমার চাচির ঘুম ভাঙলে তিনি ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে দেখেন ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নেই।

তবে ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গেলেও কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ বলছেন ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিবেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন