প্রশাসনের উপর নির্ভরশীল নয়, জনগণকে নিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করুন: এমপি শ্যামল

বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। আমরা যার যার অবস্থান থেকে দলীয় সংগঠনের মাধ্যমে ফ্যাসিস্টদের প্রতিহত করবো। প্রশাসনের দায়িত্ব ফ্যাসিস্ট ও নিষিদ্ধ দলকে প্রতিহত করা। যেই ভাবে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, আগামী দিনে সেই ভাবে আমরা তাদের যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করবো। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রশাসনের উপর নির্ভরশীল হবেন না। আমরা জনগণের দল, জনগণই আমাদের শক্তি। জনগণকে সাথে নিয়ে কুচক্রী মহলকে প্রতিহত করবো।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, নড়াইলে বিএনপির দুই নেতাকর্মীকে হত্যাকাণ্ড এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, পতিত স্বৈরাচার তাদের পেটুয়া বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করেছে৷ তাদের অত্যাচারে ২০০৭ সালে শেখ হাবিবুল্লাহ শহীদ হয়েছেন। তাদের পেটুয়া বাহিনীর মাধ্যমে জামিয়া ইউনুছিয়ার আলেম উলামাদের হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে তারা বিগত ১৭ বছরে ১৭জন আলেম উলামাকে তারা হত্যা করেছে। আময়াদের জনগণ সমর্থন দিয়েছে, জনগণের ভোটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা এই দেশে অরাজকতা দেখতে চাই না।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ বক্তব্য রাখেন।

পরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া ৪৭ বিজিবি দক্ষিন-পশ্চিম রিজিয়নে ৮৭ কোটি টাকার মালামাল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন