মেহেরপুরে লকডাউনের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মেহেরপুরের গাংনীসহ বিভিন্ন এলাকায় কেন্দ্র ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে মশাল মিছিল ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ১৯ নভেম্বরের এসব কর্মসূচির ভিডিও আজ শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বিভিন্ন সড়কে মশাল মিছিল করছেন কয়েকজন নেতাকর্মী। এ সময় মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

ভিডিওগুলোর সঙ্গে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনা এবং মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দিকনির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, গাংনী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে আট দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। পোস্টে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও ব্যবহার করা হয়।

তবে ভিডিওগুলোর স্থান, সময় এবং অংশগ্রহণকারীদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন