ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়। নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন