ঢাকায় শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সম্মেলন আইসিকিউসিসি

ঢাকায় শেষ হয়েছে ৫১তম আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ চক্র সম্মেলন আইসিকিউসিসি-২০২৬।

বিজ্ঞাপন

‘টেকসই উন্নয়নে কিউসিসি’ প্রতিপাদ্যে ১৮ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট—বিএসটিকিউএম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে ১৭টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮ হাজার অংশগ্রহণকারী যুক্ত হন। ৭৯৩টি কিউসিসি দলের মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫২টি দল ভার্চুয়ালি নিজেদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করে।

উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন, ব্যয় হ্রাস, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশগত স্থায়িত্বসহ বিভিন্ন বিষয়ে এসব প্রকল্প উপস্থাপন করা হয়। ৩৬টি কক্ষে অনুষ্ঠিত এসব উপস্থাপনা মূল্যায়ন করেন প্রায় ১০০ জন দেশি-বিদেশি বিচারক। সব কক্ষের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে দেশি-বিদেশি মান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএসটিকিউএমের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এ কে এম শামসুল হুদা বলেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক আয়োজন দেশের মানোন্নয়ন ও ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারকে তুলে ধরেছে।

সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয় আইসিকিউসিসি কো-অর্ডিনেশন কমিটির সভা। এতে ১২টি সদস্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ২০২৭ সালে ৫২তম আইসিকিউসিসি আয়োজনের জন্য ফিলিপাইনকে পরবর্তী আয়োজক দেশ হিসেবে নিশ্চিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসির পতাকা ফিলিপাইনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

অংশগ্রহণকারী দলগুলোর উপস্থাপনার মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ—এই তিন বিভাগে পুরস্কার দেওয়া হয়।

পড়ুন : নোয়াখালীতে স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন