ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। এসময় ১৫/২০ জন চোরাকারবারি উপস্থিত থাকলেও বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়কের দাবি তারা পালিয়ে গেছেন মোবাইল ডিসপ্লে গুলো ফেলে।
শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার কামাল মোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
এসময় তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনস্থ মুকুন্দপুর বিওপির টহলদল কামালমোড়া নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। এ সময়ে ১৫/২০ জন লোক মাথায় কার্টুন নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল তাদের ধাওয়া করলে মাথার কার্টুন গুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কার্টুনের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লের বাজার দর বিবেচনা করে আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা
সা/


