সুনামগঞ্জের দিরাইয়ে প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করতে দিরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিরাই প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

বেলা ১১টায় দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত। বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সাধারণ জ্ঞান—এই ছয়টি বিষয়ে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দিরাই প্রেসক্লাবের এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে, প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের জন্য দিরাই প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাক। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় মেধার ভিত্তিতে পাঁচটি ট্যালেন্টপুল ও ২০টি সাধারণ বৃত্তি দেওয়া হবে। সাধারণ বৃত্তি ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক প্রদান করা হবে। ট্যালেন্টপুল বৃত্তির জন্য ন্যূনতম ৬০ এবং সাধারণ বৃত্তির জন্য ন্যূনতম ৪০ নম্বর পাওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৫ নভেম্বর দিরাই প্রেসক্লাবের ফেসবুক পেজে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন