জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের এ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

এদিকে, জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে গোপন রাখা হয়েছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

এ মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তার জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যপর্ব শেষ হয়।

এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। সাক্ষ্যে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জনসম্মুখে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো বলেও জানান তদন্ত কর্মকর্তা।

তিনি ট্রাইব্যুনালকে জানান, মূলত প্রকৃত অপরাধীরা যেন আড়ালে থেকে যান, সেজন্য নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্ত ব্যবহার করা হতো। নিয়ন্ত্রিত তদন্ত প্রতিবেদন দাখিলের উদ্দেশ্যে প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের মিথ্যা ও ভুল ময়নাতদন্ত এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

জবানবন্দির পর রফিকুল ইসলামকে টানা কয়েক দিন জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া শুরু হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া বিবেচনাধীন: আইনমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন