৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট ও গাইড এবং অনুশীলন সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।

এই অবস্থায় ওই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিশ্চিতের লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্থাৎ, ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত সব শ্রেণির সব ধরনের নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার জন্য সকল মুদ্রণ প্রতিষ্ঠানের ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক ও স্বত্বাধিকারীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশনা দেয়া হলো। বিষয়টি অতি জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকায় ভর্তি পরীক্ষা ১৭ থেকে ১৯ ডিসেম্বর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন