কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর গ্রামের উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার তানভীর ইসলাম পিয়াল (২৫), বৌলাই ইউনিয়নের মুলসতাল এলাকার রানা ইদ্রিস (৪০), হারজাগী এলাকার তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার নওফেল (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। পরে গ্রেফতার ব্যক্তিদের নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার পাঁচজনসহ চক্রের আরও ৮ থেকে ১০ জন পলাতক সদস্যের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়া চলছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটকা, উদ্ধারে বন বিভাগের সহযোগিতা কামনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন