‎ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা আদায়, তথ্য সংগ্রহকারীসহ আটক ৩

‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে সরকারী ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে অর্থ আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
‎
‎আটককৃত ব্যক্তিরা হলেন,বুড়াবুড়ি ৬ নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী মোঃ নুরন্নবী, গুনাইগাছ এলাকার আব্দুল হালীম ও চিলমারী উপজেলার কে জনতা আটক করে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
‎
‎মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে আটক ৩জনকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানান,বুড়াবুড়ি ইউনিয়ের ৬ নং ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে নিম্নআয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায় করছিল তথ্য সংগ্রহকারী নুরন্নবীসহ আরো দুজন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
‎
‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত ইসলাম জানান, ফ্যামিলি কার্ড দেয়ার নামে প্রতারনার অভিযোগে বুড়াবুড়ি থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রতারণা মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন