নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবি অধিকারের

​আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচি থেকে নারীর নিরাপত্তা, সুরক্ষা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

​মানববন্ধন চলাকালে সংগঠনটির পক্ষ থেকে ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। পাশাপাশি সহিংসতার আরও নানা ঘটনা ঘটেছে।

কর্মসূচি থেকে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

​আরাফাত উজ্জামান বাবুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ও সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, দৈনিক মুন্সীগঞ্জের সময়-এর সম্পাদক মহিউদ্দিন আহমেদ সুমন, সাংবাদিক আ. ছালাম, শেখ মোহাম্মদ রতন, মাসুদ রানা, মাসুদুর রহমান, মোহাম্মদ ফয়সাল, আরাফাত সাকিব, জসিম ও হুমায়ুন আহমেদ।

​এছাড়াও কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির গাজী আ. আলিম ও সোহাগ আহম্মেদ, স্বেচ্ছাসেবী সামিয়া শারমিন, মাশফিক শিহাব রাওফিন মীমসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : শীতের আগমনে সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন