সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় তিনজনকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাড়িতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণকাজের মালামাল রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত পক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকার শাহ আমানত পাম্পসংলগ্ন সানমার কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজের জন্য বাঁশ ও কাঠ রাখাকে কেন্দ্র করে নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলম ও তাঁর অনুসারীরা নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তাঁরা আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মোহাম্মদ আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নির্মাণকাজের সামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভিযুক্তসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : ভূরুঙ্গামারীতে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন