চট্টগ্রামে শেয়ার বিজের দশক পূর্তি উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রথম অর্থনীতিবিষয়ক দৈনিক পত্রিকা শেয়ার বিজের ১০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক শেয়ার বিজের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর হোসেন মামুনের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, ১০ বছর পেরিয়ে শেয়ার বিজ ১১তম বর্ষে পদার্পণ করেছে। দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে পত্রিকাটির তথ্যবহুল প্রতিবেদন নিয়মিত পড়ি। অতীতে যে ভূমিকা নিয়ে শেয়ার বিজ এতদূর এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি শতবর্ষ ও তারও বেশি সময় পাঠকপ্রিয়তা ধরে রাখবে বলে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, নতুন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।এ যাত্রায় দল-মত, জাতি, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, তবে ভিন্নমত সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘ইউনিটি উইথ ডিফারেন্স’ ধারণ করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ ও জিয়া পাঠাগার চট্টগ্রামের সহপ্রচার সম্পাদক সাজ্জাদ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোস্তফা নঈম, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আহ্বায়ক ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক পাহাড় সমুদ্র পত্রিকার সম্পাদক মহিউদ্দীন জুয়েল, ২১ নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৈৗহিদুস সালাম নিশাদ, ২১ নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও কাউন্সিলর প্রার্থী দিদারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্য সচিব জোবাইরুল আলম মানিক, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদ, দৈনিক মুক্তবাণী পত্রিকার আবাসিক সম্পাদক কামাল পারভেজ, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন,পিআরইউর সদস্য সচিব ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি,সিএইচডি নিউজের বিশেষ প্রতিবেদক জিয়াউল হক ইমন,দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম,গ্রীন টিভির চট্টগ্রাম জেলা প্রতিনিধি সুমন চক্রবর্তী,নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাহাব উদ্দিন, ড্যাব নেতা ও চমেক আবাসিক সার্জন এস এম রিয়াসাদ সাহাবুদ্দিন, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্ট মনিরুল ইসলাম মুন্না, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি মো. রেজাউল করিম, বাংলা এডিশনের ব্যুরো প্রধান মেজবাহ ইমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব খালেদ,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাবেদ ওমর,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা পারভেজ চৌধুরী, বোয়ালখালী যুবদল নেতা কুতুব উদ্দীন ফয়সাল,চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, আইআইইউসি ছাত্রদলের সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার মো. কায়েস,সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন খালেদ মাসুদ, মঈনউদ্দীন চৌধুরী শাকিল, দৈনিক শেয়ার বিজের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার শাখাওয়াত সাব্বির, বিজ্ঞাপন ম্যানেজার সাফায়েত হোসেন সাগর, শেয়ার বিজের রাঙামাটি প্রতিনিধি আরমান খানসহ আরও অনেকে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, সংবাদপত্র দেশের চতুর্থ স্তম্ব। কিন্তু কোনভাবেই যেন এই দায়িত্বের বিষয়টি কেউ ভুলে না যান, সেদিকে খেয়াল রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সাংবাদিকেরা নানা বাধা ও চাপের মধ্যে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকেরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, এটাই প্রত্যাশা। কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়, সত্য ও জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেয়ারবিজ আগামী দিনেও দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব রাষ্ট্র ও জনগণের স্বার্থে নিরপেক্ষ ভূমিকা রাখা। কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে সাংবাদিকদের লেখনী চালাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিলেন। সেই স্বাধীনতা ব্যবহার করে কেউ স্বৈরাচার বা ফ্যাসিবাদকে স্বাভাবিক করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। জুলাই-আগস্টের আন্দোলন ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে সত্য ও জনগণের পক্ষে কথা বলবে, এটাই প্রত্যাশা। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আহ্বায়ক ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল বলেন, দৈনিক শেয়ারবিজ দীর্ঘ ১০ বছর ধরে জনগণের কথা বলেছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার আমলে নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। আগামী দিনেও শেয়ারবিজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে দৈনিক শেয়ারবিজের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর হোসেন মামুন বলেন, শুরু থেকেই শেয়ার বিজ অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যভিত্তিক সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। অর্থনীতিকে সংবাদমাধ্যমে প্রাধান্য দেওয়ার লক্ষ্য নিয়ে পত্রিকাটি কাজ করছে। চট্টগ্রাম অঞ্চলেও সেই ধারাবাহিকতা বজায় রেখে পেশাদারত্বের সঙ্গে সংবাদ উপস্থাপনে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : হাতিয়ায় তথ্য সংগ্রহ গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন