ঝিনাইদহের কালীগঞ্জে রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ মো. শোভন (২১) নামের এক যুবককে আটক করেছে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
২৫ নভেম্বর ২০২৬ বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়। আটক শোভন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাশিপুর রেলগেট এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ


