আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) এর মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন