বুড়িগঙ্গা নদীর দূষন রোধে ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বাশপট্টি এলাকায় তিনটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে নদী তীরবর্তী মোট ৪২টি কারখানা পরিবেশ অধিদপ্তর চিহ্নিত করেছে। এ সকল কারখানা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় আজকে ৩ টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
দূষন রোধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশের কর্মকর্তারা।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


