টাঙ্গাইলের মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার সন্ধ্যায় মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন সুবর্ণা (২৫)। সুবর্ণা গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার লিটন মিয়ার স্ত্রী।
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।
হাসপাতালে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী ও ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকন।
চিকিৎসরা বলেন, বর্তমানে মা ও নবজাতকের সুস্থ রয়েছেন। তাদের সার্বিক পর্যবেক্ষণ রাখা হয়েছে।
এ ব্যাপারে গৃহবধূর স্বামী লিটন মিয়া বলেন, আমার স্ত্রী ও তিন সন্তান বর্তমানে ভালো আছে। এই আনন্দের মুহূর্তে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি।
পড়ুন : রূপগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল


